কলারোয়ায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রমজান আলী বার্ধক্য জনিত রোগে মৃত্যুবরণ
- আপডেট সময় : 11:44:29 pm, Sunday, 29 January 2023 256 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ কলারোয়ার কেরালকাতায় প্রবীন আ’লীগ নেতা রমজান আলী আর নেই। আ’লীগ দলীয় সুত্রে জানা যায়, উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ি ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক রমজান আলী (৭০) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত অবস্থায় রবিবার (২৯ জানুয়ারী) বিকাল ৫ টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার রাতে জানাযা নামাজ শেষে মরহুমের বেড়বাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা যায়।
প্রবীন আ’লীগ নেতা রমজান আলীর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যেয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান, উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কেরালকাতা ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আ’লীগ নেতা শরিফুল ইসলাম, আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসিকুর রহমান মুন্না সহ তৃনমুলস্তরের আ’লীগ নেতৃবৃন্দ।
























