সাতক্ষীরা 8:54 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:53:24 pm, Sunday, 20 August 2023 277 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কর্ঠ ডেস্কঃ সাতক্ষীরা কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকান্ত বিশ্বাস। দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার ১৯শে আগস্ট তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

সুকান্ত বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েনতলা গ্রামের স্বদেশ বিশ্বাসের ছেলে। তিনি গত ২৭ জুন কলারোয়ায় কৃষি কর্মকর্তা কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জানান, কলারোয়া পৌর সদরের স্থানীয় বাসিন্দা সূত্রে জেনেছি, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ের অমল রায়ের বাড়িতে ভাড়া থাকতেন মা ও ছেলে। বিকেলে মাকে টাকা দিয়ে বাজারে পাঠান সুকান্ত। বাসায় ফেরার পর দরজা বন্ধ দেখতে পান মা।

আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। কলারোয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বলেন, দুই মাস আগে চাকরিতে যোগ দেন সুকান্ত বিশ্বাস। কেঁড়াগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। অফিসে সব সময় চুপচাপ থাকতেন। তাঁর মা বলছেন, তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কিন্তু কাউকে কিছু বলতেন না।

কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সুকান্ত বিশ্বাস কী কারণে গলায় ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার আত্মহত্যা

আপডেট সময় : 04:53:24 pm, Sunday, 20 August 2023