কলারোয়ায় শেখ আমজাদ হোসেনের আয়োজনে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : 09:26:37 pm, Sunday, 23 June 2024 207 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে কলারোয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন শেখ আমজাদ হোসেন। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সন্ধায় কলারোয়া বাজারে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ হাসান শাহীন। এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মিঠু, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হোসেন, শিক্ষক শামিম হোসেন, ছাত্রলীগ নেতা বিপ্লব সহ কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের শতশত কর্মী-সমর্থক।


























