সাতক্ষীরা 10:48 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কর্মস্থলে না এসেই বেতন তোলেন সরকারি স্কুলের নৈশ প্রহরী; রাতে ডিউটি না করে বাজারে রাত ১২ টা পর্যন্ত আড্ডা দেন মুকুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:13:35 am, Monday, 1 April 2024 959 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :প্রাথমিক বিদ্যালয়ের এক প্রহরী ওই স্কুলে রাতে ডিউটি না করে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাকে রাতে স্কুলে গিয়ে পাওয়া না গেলে খোঁজ করা হয় তিনি কোথায় আছেন। পরে তাকে পারুলিয়া মৃধাপাড়া মোড়ে আড্ডা দিতে দেখা গেছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুল এভাবেই চলছেন কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে।

সরেজমিনে গত ৩০ মার্চ ও ৩১ মার্চ রাত ১০ টার দিকে স্কুলে গেলে প্রহরী মুকুল কে পাওয়া যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায়, তিনি পারুলিয়া মৃধাপাড়া মোড়ে রনি-সুমি টি স্টোর রবিউলের দোকানে চা বিক্রি করছে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে রাত ১০ টার দিকে কথা হয় মুকুলের সাথে। এসময় মুকুল হতমম্ভ হয়ে বলেন, ‘আমি তো অসুস্থ রোগী তাই যাই না। বেশি রাত জাগতে পারি না।’ এভাবেই প্রতিদিন ডিউটি না করে দোকানদারি করেন? এ প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।

এলাকার অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছেন, তিনি একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছেন। সেখানে মাদক সেবন সহ অনলাইন জোয়া অনেক্সের মাস্টার এজেন্ট মুকুল দ্বারাই পরিচালনা হয়ে আসছে। ওই প্রভাব খাটিয়ে স্কুলে দিনের বেলায় নাম মাত্র ডিউটি করেন আর হাজিরা দেন।, আবার কিছু মানুষ বলছেন নিয়মিত স্কুলে হাজির না হয়েও তুলছেন বেতন ভাতা। সপ্তাহের হাজিরা খাতার স্বাক্ষর এক দিনে সম্পন্ন করার অভিযোগও নতুন নই। তার যত অপকর্মের সহযোগী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী।

অনেকের ভাষ্য প্রধান শিক্ষক মুকুলের চাচা হওয়ার সুবাদে কারো তোয়াক্কা করে না। রাতে আর স্কুলে ডিউটি করেন না। সরকার বিদ্যুতের সমস্যা রোধ করার জন্য রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি রবিউলের সাথে দেদারছে ১২ টা, ১ টা পর্যন্ত দোকানদারি করেন বলেও অভিযোগ আছে।

রনি-সুমি টি স্টলের মালিক রবিউলের সঙ্গে কথা হলে তিনি বিষয় টা এড়িয়ে যান। এবং বলেন ঘটনা সব মিথ্যা। অভিযুক্ত দপ্তরী কাম প্রহরী মাহফুজুর রহমান মুকুলের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিলে নাম্বার টি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রধান শিক্ষক ইয়াছিন আলীর নাম্বারে ফোন দিলে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমি অবগত হলাম। এখানে আমি নতুন এসেছি । সরজমিনে এসে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কর্মস্থলে না এসেই বেতন তোলেন সরকারি স্কুলের নৈশ প্রহরী; রাতে ডিউটি না করে বাজারে রাত ১২ টা পর্যন্ত আড্ডা দেন মুকুল

আপডেট সময় : 12:13:35 am, Monday, 1 April 2024