এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : 12:18:35 am, Tuesday, 18 April 2023 367 300 বার পড়া হয়েছে

আফসার আলী ফাউন্ডেশনের আয়োজনে এবং স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ রমজান ১৭ এপ্রিল সোমবার ভোমরা ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি আবদুল গফুর, সেক্রেটারি আনারুল, প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রহিম, মেম্বার বকুল, মেম্বার পলাশ, সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান, সাবেক মেম্বার মিজান, ভোমরা ইউনিয়ন পল্লী শ্রি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, ম্যানেজিং কমিটির সদস্য ডা. শফিকুর রহমান, ডা. আবদুল হামিদ, শ্রমিক নেতা তরিকুল ইসলাম, শ্রমিক নেতা বাবলু বিশ্বাস, ভোমরা ইউনিয়নের বিভিন্ন ক্লাবের সভাপতি / সেক্রেটারি, ইউনিয়ন ইমাম কল্যান সমিতির সভাপতি / সেক্রেটারি সহ, বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ। ৫০ জন এতিম ও ১৫ জন প্রতিবন্ধী বাচ্চা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


























