উৎসবমুখর পরিবেশ সাতক্ষীরায় মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : 04:00:55 pm, Thursday, 30 November 2023 223 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন।
বেলা ১টা পর্যন্ত সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাসদের জেলা সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, জাতীয় পাটি মনোনীত আশরাফুজ্জামান আশু, বিশিষ্ঠ ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী আফসার আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ. ফ ম রুহুল হক-এমপি।
সাতক্ষীরা-৪ আসনে তৃণমূল বিএনপি মনোনীত এইচএম গোলাম রেজা, জাসদ মনোনীত অধ্যক্ষ আশেক-ই-এলাহী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে গতকাল বুধবার সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্স পাটি মনোনীত এড. মুস্তফা লুৎফুল্লাহ-এমপি, বাংলাদেশ কংগ্রেসের এড. ইয়ারুল ইসলাম ও আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
গতকাল পর্যন্ত সাতক্ষীরার চারটি আসনে মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
























