সাতক্ষীরা 11:06 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:35:17 am, Sunday, 8 October 2023 265 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক : ‌আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবিতে “উপকূলের মানুষের ইশতেহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরা জেলার অয়োজনে ও বেসরকারি সংস্থা ব্রেড ফর দ্যা ওয়াল্ড, লিডার্স এর সহযোগিতায় ০৭ অক্টোবর শনিবার সকাল ১১টায় শহরের কোরাইশী ফুড পার্কে “উপকূলের মানুষের ইশতেহার” শীর্ষক উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জলবায়ু অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরা জেলার অঅহবায়ক সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ এর সভাপতিত্বে এবং স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দ্ত্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল অহেদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা নাগরিক কমিটির আহবায়ক, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, জেএসডি নেতা সুধাংশ শেখর সরকার, অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, এ্যাড. মনির উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, সিপিবি সভাপতি আবুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, দেশটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা মুনছুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক জোস্না দত্ত, গণফোরাম সাতক্ষীরা জেলা সভাপতি আলীনুর খান বাবুল, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, উপকূলীয় এলাকার নাগরিক হাবিবুল্লাহ গাজী, পারুল আকতার, কৃষক রঞ্জন রপ্তান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এ্যাড. আবুল কালাম আজাদ, চ্যানেল টোয়েন্টিফোর টিভির আমেনা বিলকিস ময়না, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, গীতিকার মোকাম আলী খান প্রমুখ।

উপকূল সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। যদিও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান খুবই সীমিত কিন্তু জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও উপকূলের মানুষ। ভৌগোলিক অবস্থা, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দীর্ঘমেয়াদী লবণাক্ততা প্রভৃতির কারণে জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান সংকটে রয়েছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপকূলীয় এলাকার মানুষ। জীবনের তাগিদে মানুষ তাই উপকূল ত্যাগ করছে। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হলেও উপকূল রয়ে গেছে উপেক্ষিত। এই সংকট উত্তরণে উপকূলের প্রান্তিক মানুষ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিগণ দীর্ঘদিন সংগ্রাম করছে। দীর্ঘমেয়াদী এই সংকট মোকাবেলা করার জন্য দরকার রাজনৈতিক প্রতিশ্রুতি ও উদ্যোগ। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবী জানানো হয়।

দবীর মধ্যে রয়েছে ১. উপকূলীয় অঞ্চলগুলোকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা করা, ২. উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, ৩. নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা, ৪. একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ, ৫. উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা এবং ৬. স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন: নির্মাণ ও ভঙ্গুর স্লুইচগেট মেরামত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় : 02:35:17 am, Sunday, 8 October 2023