সাতক্ষীরা 5:37 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আসন্ন জাতীয় বাজেট প্রকল্পে অর্থ বরাদ্দের দাবী সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:11:06 am, Sunday, 30 April 2023 266 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ আসন্ন জাতীয় বাজেটে নাভারন-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন প্রকল্প, সাতক্ষীরার বসন্তপুর নৌ-বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, ক্রীড়া কমপ্লেক্সসহ সাতক্ষীরার যেসব বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সে সব প্রকল্পে বরাদ্দ রাখার দাবী জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ সব দাবী উত্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শেখ আজাদ হোসেন বেলাল।

সভার বক্তারা বলেন, সারাদেশে উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এপারের জেলাগুলোতেও উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। কিন্তু সেই উন্নয়নের ঢেউ যশোর-নড়াইল-খুলনা-বাগেরহাট পর্যন্ত এসে পৌছালেও সাতক্ষীরা জেলা এখনো অনেকটা দূরে রয়ে গেছে। সাতক্ষীরা জেলার উন্নয়নের গতি খুবই ধীর। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই এলাকায় শিক্ষার হার কম।
দরিদ্রতার হার দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি। ফলে মৌলবাদ জঙ্গিবাদসহ নানা সংকটে জর্জরিত এই এলাকা। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে এগিয়ে নেওয়া প্রয়োজন। বক্তারা আরো বলেন, জেলায় উন্নয়নে সরকার ইতোমধ্যে যুগান্তরকারী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেগুলোর দৃশ্যমান অগ্রগতি খুবই কম। বক্তারা আরো বলেন, জেলার জলাবদ্ধতা সমস্যা ও নদী ভাঙ্গন রোধে সরকার অসংখ্য প্রকল্প গ্রহণ করলেও সেসব প্রকল্পের কাজের মান নিয়ে জনঅসন্তোষ সৃষ্টি হচ্ছে। দুর্নীতি বন্ধ করে কাজের মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ নাগরিক কমিটির ২১ দফা দাবী বাস্তবায়নের আহবান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ মে মানববন্ধন ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয় এবং অ্যাডঃ শেখ আজাদ হোসেন বেলালকে সংগঠনের আহ্বায়ক নির্বাচিত করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর আবদুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল ওয়াহেদ, কিশোরী মোহন সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর ডঃ দিলারা বেগম, অধ্যাপক পবীত্র মোহন দাস, শেখ হারুন অর রশিদ, মাহাফুজা রুবি, নাজমুন আসিফ মুন্নি, আলী নরি খান বাবুল, শেখ মুশফিকুর রহমান মিল্টন, তপু হাসেমী, শেখ মনিরুল ইসলাম, আবদুল ওহাব সরদার, আদিত্য মল্লিক, আবদুস সামাদ, জিএম মনিরুজ্জামান, মুনসুর রহমান, অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আবদুস সামাদ, অ্যাডঃ মুনির উদ্দিন, মন্ময় মনির, বায়েজিদ হোসেন, কমরেড আবুল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন, উপাধ্যক্ষ তপন কুমার শীল, আনোয়ার জাহিদ তপন, আবদুস সাত্তার, শফিকুল ইসলাম এবং ডাঃ মোঃ নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আসন্ন জাতীয় বাজেট প্রকল্পে অর্থ বরাদ্দের দাবী সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির

আপডেট সময় : 01:11:06 am, Sunday, 30 April 2023