সাতক্ষীরা 10:44 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আসছে মৌসুমে আখ চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে দর্শনা কেরু চিনিকল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:33:34 am, Wednesday, 3 September 2025 174 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকলের ২০২৫-২৬ আখ রোপণ মৌসুমের এসটিপি ও সরাসরি পদ্ধতিতে আখ রোপণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১টায় দামুড়হুদা উপজেলার আকন্দবাড়ীয়া, ফুরশেদপুর, আড়িয়া, বেগমপুর, ঝাঁঝরি, ডিহি ও হিজলগাড়ী বাণিজ্যিক খামারসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়।

এ সময় কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক (সিপিসিআর) আনোয়ার হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভৃঁইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক গালিব, খামার ব্যবস্থাপক সুমন কুমার সাহা, উপ-মহাব্যবস্থাপক (বীজ) দেলওয়ার হোসেন ও সিপিও মাহবুবুর রহমানসহ শতাধিক আখচাষি।

সভায় বক্তারা বলেন, এক সময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে ন্যায্য দাম পাওয়ায় আবারও আবাদ বাড়ছে। এ বছর মিল জোন এলাকায় ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত মৌসুমের তুলনায় বেশি। গেল বছর আখ রোপণ হয়েছিল ৫ হাজার ৫৫০ একর জমিতে। এছাড়া ২০২৪-২৫ মাড়াই মৌসুমে প্রতিমণ আখের দাম ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছর ছিল ১৮০ টাকা।

কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, “আখ বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। চিনি উৎপাদনের মূল উপাদান এই আখ। দর্শনা জোন এলাকায় আখ চাষ কমে যাওয়ায় পূর্বে চিনিকল ক্ষতির মুখে পড়েছিল। তবে এবার ৬ হাজার মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা এবং কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে আগামী মৌসুমে আখ উৎপাদন আরও বৃদ্ধি করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাষা চেঞ্জ করুন

আসছে মৌসুমে আখ চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে দর্শনা কেরু চিনিকল

আপডেট সময় : 12:33:34 am, Wednesday, 3 September 2025