সাতক্ষীরা 10:18 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনি হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে নতুন সাততলা ভবন নির্মাণে সয়েল টেস্টের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:01:17 pm, Sunday, 27 September 2026 88 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা):
সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন সাততলা ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নীতিগত সিদ্ধান্তের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সাততলা ভবন নির্মাণের লক্ষ্যে প্রাথমিকভাবে সয়েল টেস্টের কাজ শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্যের ডিও লেটারও ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সয়েল টেস্ট উদ্বোধনকালে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আঃ সালাম, গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আঃ ওয়াহিদ, উপ-সহকারী প্রকৌশলী শেখ মো. সার্জিল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ গোলদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ (অব.) আঃ সবুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
নতুন ভবন নির্মাণ ও হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হলে আশাশুনি উপজেলা ও আশপাশের এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনি হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে নতুন সাততলা ভবন নির্মাণে সয়েল টেস্টের উদ্বোধন

আপডেট সময় : 09:01:17 pm, Sunday, 27 September 2026