সাতক্ষীরা 10:18 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:51:24 pm, Tuesday, 22 September 2026 91 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খাম্বা অপসারণ ও পরিবর্তনের জন্য প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিস রির্পোট করে ও ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আশাশুনি বাজারের জনতা ব্যাংক মোড়ে খাম্বাটি হঠাৎ ভেঙে পড়ে। এতে একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় ও একটি হোটেলের বারান্দার চাল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,খাম্বাটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে খাম্বাটি পরিদর্শন করে ছবি তুলে নিয়ে যায়। এরপরও খাম্বাটি পরিবর্তন বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন,
প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এসে খুঁটির ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনা ঘটতো না।
প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ খাম্বাটি ভেঙে পড়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে ওই সময় বৃষ্টি থাকায় পথচারীর সংখ্যা কম ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খাম্বাটি ভেঙে পড়ে আবির হোটেলের সামনে রাখা আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের ঝন্টু সরকারের ছেলে গনেশ কুমার সরকারের একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় এবং শ্রীকলস গ্রামের আজহারুল ইসলামের (আবির হোটেলের) বারান্দার চাল ভেঙে যায়।
আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান,রিপোর্ট করা ও ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান,লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।”
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খাম্বাটি অপসারণ এবং বাজারের অন্যান্য ঝুঁকিপূর্ণ খাম্বা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : 09:51:24 pm, Tuesday, 22 September 2026