সাতক্ষীরা 11:06 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আলোচিত শাহীন হত্যা মামলার ব্যবহৃত দা উদ্ধার করতে পারিনি পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:13:22 pm, Wednesday, 17 May 2023 281 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ার পাকুড়িয়ার আলোচিত শাহীন হত্যা মামলার ব্যবহৃত দা উদ্ধার করতে পারিনি পুলিশ। কপোতাক্ষ নদে ডুবুরি নামিয়েও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি। যদিও মামলার প্রধান আসামী দা দিয়ে কুপিয়ে শাহীনকে হত্যার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।

এ ঘটনার বিবরণে জানা গেছে, চলতি বছরের ৪ এপ্রিল সন্ধা ৬টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে গোলযোগ ও চাচীকে মারপিট করার প্রতিবাদ করতে যেয়ে কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের বজলু সরদারের পুত্র আমিনুর রহমান (৫০)এর ধারালো দায়ের কোপে একই গ্রামের ইয়াকুব গাজীর পুত্র এক সন্তানের জনক চাকরিজীবী শাহীন জখম হয়। আহত শাহীনকে তাৎক্ষণিক সাতক্ষীরা খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শাহীনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সময়ে শাহিন মারা যায়। নিহত শাহীনের ময়না তদন্ত শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই ঘটনায় শাহীনের চাচা পাকুড়িয়া গ্রামের নিজামদ্দিনের পুত্র আফছার আলী (৫৫) বাদী হয়ে আমিনুর ও তার স্ত্রী মাহফুজা খাতুনকে আসামী করে ৫ এপ্রিল, কলারোয়া থানায় ১টি মামলা দায়ের করেন। থানার মামলা নং ৬ ঘটনার পর পলাতক আমিনুর রহমান (৫০) ও তার স্ত্রী মাহফুজা খাতুন (৪২)এর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শত শত মানুষ পাকুড়িয়া বাজার সড়কে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে।

এক পর্যায়ে শাহীন হত্যা ঘটনার ১মাস ৫দিন পরে গত ৭মে র‍্যাবের হাতে আমিনুর আটক হয়। ৮মে আমিনুর সরদারকে নিয়ে কলারোয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই আলমগীর কবির ১৪মে সাতক্ষীরা আদালতে হাজির হয়ে আমিনুরের ৫দিনের রিমান্ডের আবেদন জানান। দুই পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত আমিনুরের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৫ মে বেলা ১১টার দিকে আমিনুরকে সঙ্গে নিয়ে এসআই আলমগীর কবিরসহ একদল পুলিশ গাড়ী যোগে পাকুড়িয়া গ্রামে পৌছায়। এসময় শত শত নারী পুরুষ কপোতাক্ষ নদের পাড়ে সমবেত হয়। আমিনুরের স্বীকারোক্তি অনুযায়ী শাহিন হত্যায় ব্যবহৃত দা উদ্ধারের জন্য কপোতাক্ষ নদে ১জন ডুবুরি দিয়ে তল্লাশী করা হয়। প্রায় আধা ঘন্টা তল্লাশী শেষে ডুবুরি পুলিশকে জানায়, কপোতক্ষ নদের তলদেশে ময়লা আর্বজনা ও পানি বেশি থাকার কারণে দা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। শত শত গ্রামবাসির উপস্থিতিতে হত্যা মামলার প্রধান আসামী আমিনুরকে সঙ্গে নিয়ে পুলিশ গাড়ী যোগে কলারোয়া থানা অভিমুখে রওনা হয়। নিহত শাহীনের পিতা মাতা ও পরিবারের সদস্যদের অভিযোগ শাহীন হত্যা মামলা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমিনুরের পক্ষের লোকজন আমিনুরকে বাঁচানোর জন্য উপর মহলে তদবীর করে যাচ্ছে। ১টি প্রভাবশালী মহল আমিনুরের পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে বলে মন্তব্য করা হচ্ছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়,কলারোয়া থানার মামলার তদবীর করে কোন লাভ হবে না। যে কোন মামলার সঠিক তদন্ত হবে। পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। সবাইকে আইনের প্রতিশ্রদ্ধাশীল থাকতে হবে। তদন্ত চলাকালীন সমায়ে ধারণা ও মন্তব্য করা যাবে না। মামলার তদন্তকারী কর্মকর্তারকে মন্তব্য করে বিতর্কিত করা যাবে না। শাহিনের পরিবারের সদস্য প্রতিবেশী ও গ্রামের লোকজন ও গ্রামবাসির কথায় মামলা চলবে না। মামলা আদালতের নিয়ম অনুযায়ী চলবে। শাহীন হত্যা মামলার প্রধান আসামী আমিনুর স্বীকার করেছে। শাহীন হত্যায় ব্যবহৃত দা কপোতাক্ষ নদে ফেলে দিয়েছে। বৃষ্টির কারণে কপোতাক্ষ নদে পানি বৃদ্ধি হয়েছে। কপোতাক্ষ নদে পানি বেশি থাকার করাণে দা উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। কপোতাক্ষ নদে শেওলা আর্বজনার জমাট বেঁধে আছে। ১জন ডুবুরি আধা ঘণ্টা পানিতে ডুবে ডুবে চেষ্টা করেছে। ব্যাপক তল্লাশী করে হত্যার অস্ত্র দা ডুবুরি উদ্ধার করতে পারেনি। হত্যার প্রধান আসামী আমিনুরকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আলোচিত শাহীন হত্যা মামলার ব্যবহৃত দা উদ্ধার করতে পারিনি পুলিশ

আপডেট সময় : 01:13:22 pm, Wednesday, 17 May 2023