সাতক্ষীরা 5:47 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আবারো সাতক্ষীরার মুখ উজ্জ্বল করে ঢাকা বিভাগ ক্রিকেটে ম্যাচ সেরা সাতক্ষীরার নোমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:06:00 pm, Thursday, 24 November 2022 540 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২২-২০২৩ মৌসুমের খেলায় ৫ উইকেট লাভ করে প্লেয়ার অফ দা ম্যাচের পুরস্কার উঠেছে সাতক্ষীরার কৃতিসন্তান শেখ সাইদুল হক নোমানের হাতে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ২০ রানে জয়ী হয় বাংলাদেশ বয়েজ ক্লাব। ম্যাচে টস জিতে বাংলাদেশ বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৮৯ রান করতে সক্ষম হয়। জবাবে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নোমানের বোলিং তান্ডবে ৪৬.৪ ওভারে সবক’টি উইকেট হারায়। এতে বাংলাদেশ বয়েজ ক্লাব ২০ রানে জয়লাভ করে। বাংলাদেশ বয়েজ ক্লাবের নোমান ১০ ওভারে ২টি ওভার মেডিন ও ২২ রান দিয়ে ৫টি উইকেট লাভ করে প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয়।
শেখ সাইদুল হক নোমান সাতক্ষীরা শহরের কাছারীপাড়া (ফুড অফিস মোড়) এলাকার মনিরুল ইসলাম মনির ছোটো ছেলে। নোমান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়। নোমানের কোচ সাতক্ষীরায় থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরির কারিগর মোফাচ্ছেনুল ইসলাম তপু। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে সুনাম অর্জন করেছে। সে ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার। অনূর্ধ্ব-১৪-১৬-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারনে দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২২-২০২৩ মৌসুমের খেলার সুযোগ পেয়েছে। আশা করি নোমানের ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স অব্যাহত থাকবে। এই সম্ভাবনাময় ক্রিকেটার শেখ সাইদুল হক নোমান, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রবিউল ইসলাম শিবলুদের মতো সাতক্ষীরাবাসির মুখ যেন উজ্জ্বল করতে পারে। তিনি সাতক্ষীরা জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আবারো সাতক্ষীরার মুখ উজ্জ্বল করে ঢাকা বিভাগ ক্রিকেটে ম্যাচ সেরা সাতক্ষীরার নোমান

আপডেট সময় : 11:06:00 pm, Thursday, 24 November 2022