সাতক্ষীরা 10:03 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির ১ লক্ষ টাকা সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:42 pm, Sunday, 29 December 2024 186 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় জুলাই-আগস্ট বিপ্লবে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনের পুনর্বাসনে সহায়তা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ ডিসেম্বর রবিবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সহায়তা তুলে দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে দৃষ্টি শক্তি হারান শাহীন হোসেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।

বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেন বলেন, গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলিতে গুরুতর ভাবে আহত হই। এতে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। যার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। তবে বিজিবি যে সহায়তা করেছে সেটা আমার পুর্নবাসনের ক্ষেত্রে কাজে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির ১ লক্ষ টাকা সহায়তা

আপডেট সময় : 11:46:42 pm, Sunday, 29 December 2024