সংবাদ শিরোনাম ::
আদালত পাড়ায় মোবাইল চোরকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:08:02 pm, Sunday, 16 July 2023 310 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা জেলা জজ আদালতে আসা এক বিচার প্রার্থীর প্যান্টের পকেট থেকে মোবাইল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার খবর পাওয়া গেছে ।
খবরে প্রকাশ, দেবহাটা উপজেলার কুলিয়ার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র চিহ্নিত চোর ও মাদকাসক্ত মিজানুর রহমান (৩০) আদালত চত্বরে এক বিচার প্রার্থীর মোবাইল ফোন চুরি করে পালানোর সময় জনতার হাতে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে একজন পেশাদার চোর এবং তার নামে একাধিক চুরি মামলা আছে বলে স্হানীয়রা জানিয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্য্যন্ত সময় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























