আইনমন্ত্রী আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
- আপডেট সময় : 07:24:33 pm, Sunday, 30 August 2026 103 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে সংগঠনটির জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলমগীর আশরাফ, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট জালাল, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শামিমা আক্তার মিঠু, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট আলামিন আলম, অ্যাডভোকেট শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাডভোকেট সুনিল কুমার ঘোষ, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট বায়জিদ, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট ওলিউল্লাহ, অ্যাডভোকেট জিএম মিজানুর রহমান বাবলু, অ্যাডভোকেট জাফরুল্লাহ, অ্যাডভোকেট অগ্রদূত, অ্যাডভোকেট আজিজুল হক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবু তাসকিন বাবলু, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট পিয়াল, অ্যাডভোকেট সাবিহা খাতুন, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শতাধিক আইনজীবী।
সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের কাছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উন্নয়নের জন্য ২০ লাখ টাকা অনুদান এবং প্রকৃত রাজপথের আইনজীবীদের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরায় মাদক ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের তদারকিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ থেকে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের নতুন দায়িত্বের সফলতা কামনা করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
























