আইনমন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি
- আপডেট সময় : 11:35:22 pm, Thursday, 10 September 2026 172 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেক্স: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট সফর করবেন। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সফরে তিনি বিচার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় যশোর পিটিআই মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আইনমন্ত্রী।
১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবি ও র্যাবের সিও, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
একই দিন বিকেল ৩টায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী।
১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় খুলনা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতা এবং নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন আইনমন্ত্রী। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় বাগেরহাট জেলা বিএনপির নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফর শেষে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।





























