আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আব্দুর রউফ
- আপডেট সময় : 10:11:19 pm, Saturday, 12 September 2026 90 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সাতক্ষীরা সফর উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এ সময় তিনি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে সাতক্ষীরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় ও দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ, সোনালী গ্রুপের কর্ণধার ও তরুণ ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ আরও অনেকে।


























