সাতক্ষীরা 5:31 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

অপরিকল্পিত মৎস্যঘের তৈরি বন্ধ করতে হবেঃ এমপি রবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:24:22 am, Friday, 23 June 2023 234 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১শে জুন ২৩ ইং বেলা সাড়ে ১১ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কনফারেন্স রুমে উত্তরণ এনজিও ও পানি কমিটির আয়োজনে উত্তরণ’র পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “যত্রতত্র অপরিকল্প ঘের তৈরী বন্ধ করতে হবে, বেতনা, মরিচ্চাপ ও কপোতাক্ষ নদীসহ জেলার সকল নদী গুলো খনন করে ইছামতী ও বঙ্গোপসাগরের সাথে সংযোগ করে জোয়ার ভাটার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে স্লুইসগেট সংস্কার করতে হবে ও জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে নদীর প্রবাহ ও নাব্যতা রক্ষা পাবে। সাতক্ষীরা জেলার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মহান জাতীয় সংসদে জেলার মানুষের স্বার্থে দাবীগুলি তুলবো।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন, এ্যাড. মনির উদ্দীন, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, মফিজুল ইসলাম প্রমুখ।

উত্তরণ এনজিও ও পানি কমিটি চলমান প্রকল্পটির সময় বর্ধিত করে নিন্মোক্ত বিষয় সমূহ অন্তভূক্ত করার দাবী জনান- অবিলম্বে বেতনা নদী অববাহিকায় টিআরএম চালুর ব্যবস্থা গ্রহণ, ইছামতি নদীর সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ প্রদান ও প্রকল্পের সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানানো হয় আলোচনা সভায়। এসময় উত্তরণ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পানি কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন উত্তরণ’র প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অপরিকল্পিত মৎস্যঘের তৈরি বন্ধ করতে হবেঃ এমপি রবি

আপডেট সময় : 12:24:22 am, Friday, 23 June 2023