১১ বছর বয়স থেকে পর্ন দেখেন বিলি আইলিশ
- আপডেট সময় : 12:11:18 am, Sunday, 2 January 2022 596 300 বার পড়া হয়েছে

বর্তমান সংগীত বিশ্বে বিলি আইলিশ নামটি সবার কাছে পরিচিত। একটি গিনেজ রেকর্ড, সাতটি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কারে নিজের প্রাপ্তির ঝুলি ভারি করেছেন এই গায়িকা। তাও মাত্র ২০ বছর বয়সেই! এত কম বয়সে এমন অবিস্মরণীয় সাফল্য বিরলই বটে।
সেই বিলি আইলিশ নাকি পর্ন ভিডিওতে আসক্ত! গুঞ্জন বা গুজব নয়, গায়িকা নিজেই এটা স্বীকার করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলি জানান, তিনি মাত্র ১১ বছর বয়স থেকেই পর্ন দেখা শুরু করেন। এর নেতিবাচক ফলও তাকে ভোগ করতে হচ্ছে মারাত্মকভাবে।
বিলি আইলিশ বলেন, ‘১১ বছর বয়স থেকে প্রচুর পর্ন দেখতাম। আমার অভিজ্ঞতা ঠিক দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর। প্রচুর পর্ন দেখার ফলে আমার মস্তিষ্ক বিধ্বস্ত হয়ে গেছে।’
এ গায়িকার মতে, পর্ন বাস্তবে শারীরিক সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট করে দেয়। অবশ্য অতীতে তার কাছে পর্ন খুব আর্কষণীয় মনে হয়েছিল। প্রতিদিনই ডুবে থাকতেন নীল সিনেমায়। তখন তার মনে হতো, শারীরিক সম্পর্ককে আরও উপভোগ্য করতে এগুলো দেখা উচিত।
অনেক পরে এসে বিলি আইলিশের ভুল ভাঙে। বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি বিষয়টি উপলব্ধি করেন। এরপর ধীরে ধীরে পর্ন আসক্তি কমে আসে তার।
প্রসঙ্গত, বিলি আইলিশ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৫ সালে। তার প্রথম গান ‘ওশান আইজ’ দিয়ে সবার নজরে আসেন। ২০১৭ সালে প্রকাশ হয় তার প্রথম ইপি (এক্সেন্ডেড প্লে) ‘ডোন্ট স্মাইট অ্যাট মি’। এটি বাণিজ্যিকভাবে সফল হয়। গ্র্যামির ইতিহাসে বিলি হলেন সর্বকনিষ্ঠ গায়িকা, যিনি একসঙ্গে চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।





























