সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের নতুন কমিটি, আহ্বায়ক অমিত ও সদস্য সচিব অরবিন্দু
- আপডেট সময় : 12:16:32 am, Wednesday, 16 September 2026 121 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে শ্রী অমিত কুমার ঘোষকে আহ্বায়ক, শ্রী সঞ্জয় ঘোষ, শ্রী উমেশ রায় ও শ্রী সুমন বিশ্বাসকে যুগ্ম আহ্বায়ক এবং শ্রী অরবিন্দু কর্মকারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শ্রী মিলন কুমার রায়, শ্রী অরূপ কুমার ঘোষ, শ্রী শুভঙ্কর ঘোষ, শ্রী দেবদাস সেন, শ্রী জয়দেব সরকার, শ্রী রতন লাল, শ্রী প্রবীর দে, শ্রী অতনু বসু, শ্রী সৌমেন ঘোষ, অ্যাডভোকেট শ্রী শুভঙ্কর রায়, শ্রী বাঁধন ঘোষ, শ্রী কার্তিক সাধু, শ্রী গোপাল কুমার সরকার, শ্রী ভক্ত মণ্ডল, শ্রী কৌশিক ঘোষ, শ্রী তাপস বিশ্বাস, শ্রী শুভ দে সোহাগ, শ্রী শুভময় মজুমদার, শ্রী সঞ্জয় কুমার ঘোষ, শ্রী উত্তম বিশ্বাস, শ্রী ব্রজেন সরকার, শ্রী প্রেম কুমার মণ্ডল, শ্রী শঙ্কর ঘোষ, শ্রী বাপ্পি সরকার, শ্রী কমলেশ সরকার, শ্রী বাপ্পা দাস, শ্রী গোপাল গোস্বামী, শ্রী দিপঙ্কর ঘোষ, শ্রী বিপ্লব কান্তি মণ্ডল, জেমস জেভিয়ার সরকার, শ্রী মিলন দত্ত, শ্রী দেবানন্দ দাস, ফ্রান্সিস মিঠুন সরকার, আদিত্য দাস, শ্রী পিন্টু ঘোষ ও শ্যামাপদ সানা।
নতুন কমিটির নেতৃত্বে সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রেস বিজ্ঞপ্তি


























