সাংবাদিক মোস্তাফিজুর রহমান-কে সম্মাননা ক্রেস্ট প্রদান
- আপডেট সময় : 10:22:09 pm, Tuesday, 23 December 2025 208 300 বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: দীর্ঘদিনের পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক এস.এম মোস্তাফিজুর রহমান-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তিনি জাতীয় দৈনিক সংগ্রাম,দৈনিক আলোর পরশ,দৈনিক দক্ষিণের মশাল এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এর আশাশুনি উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শনিবার(২০ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দৈনিক সংগ্রাম পত্রিকায় কর্মরত সংবাদদাতাদের বিভাগীয় সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সাংবাদিকতায় দীর্ঘ ২২ বছরের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমাজের পক্ষে নির্ভীক ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক সংগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক এবং বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব।
এস.এম মোস্তাফিজুর রহমান বলেন,“দীর্ঘ ২২ বছর ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
তার এ সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.কে হাসান,সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি প্রতিনিধি
মোবাঃ ০১৭২৩-৭১৪২২৫
তাং-২৩-১২-২৫ইং





























