সাতক্ষীরা 8:03 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ যেভাবে মনে রেখেছেন ডেসমন্ড টুটুকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:27:44 am, Tuesday, 28 December 2021 645 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ জেন রবিনসনের নাম ২০০৮ সালে নিউ হ্যাম্পশায়ারের বৈশ্বিক বিশপ সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছিল। সমকামী হওয়ায় তাকে ওই সম্মেলন থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনায় জেন রবিনসনের পাশে দাঁড়ান সদ্য প্রয়াত ডেসমন্ড টুটু।

রবিনসনের প্রকাশ করা একটি বইয়ে টুটুর লেখা ছাপা হয়েছে। ডেসমন্ড টুটু সেখানে লিখেছেন, জেন রবিনসন দারুণ মানুষ। একই গির্জায় তাকে পেয়ে আমি গর্বিত।

প্রসঙ্গত, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে প্রথম সমকামী ব্যক্তি হিসেবে বিশপ নির্বাচিত হন জেন রবিনসন। জেন রবিনসন স্থানীয় সময় রবিবার বলেছেন, আমি পরাবাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। সারাবিশ্ব থেকেই আমি দুঃখ পাচ্ছিলাম। সম্ভবত ওই সময় থেকে এখন পর্যন্ত সারাবিশ্বের কেউ ডেসমন্ড টুটুর চেয়ে কাছের ছিল না।

দক্ষিণ আফ্রিকার নোবেল পুরস্কার বিজয়ী অ্যাক্টিভিস্ট ডেসমন্ড টুটু ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে আপসহীন নেতা, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। সেইসাথে সমকামী অধিকার এবং সমকামী বিয়ের জন্য একজন নেতৃস্থানীয় উকিল।

রবিনসন আরও বলেন, বর্তমান সময়ে এসে সমকামী বিয়ের বিষয়টা কতটা বিতর্কিত ছিল, তা মনে রাখা কঠিন। তিনি ওই সময় যে আমার পাশে দাঁড়িয়েছিলেন সেটা কোনো দিন ভুলবার মতো নয়।
সূত্র: এপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী বিশপ যেভাবে মনে রেখেছেন ডেসমন্ড টুটুকে

আপডেট সময় : 09:27:44 am, Tuesday, 28 December 2021