ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা
- আপডেট সময় : 03:00:42 pm, Friday, 27 November 2026 34 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কণ্ঠ নিউজ: সাতক্ষীরার ফিংড়ী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন আলহাজ্ব রফিকুল ইসলাম। তাঁর ব্যক্তিগত অর্থায়নে ৩ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসায় শৌচাগার ও অজুখানা নির্মাণ করে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
একসময় মাদ্রাসার আশপাশের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। প্রস্রাব-পায়খানার দুর্গন্ধে মাদ্রাসার পাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছিল। এতে শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হতো।
আলহাজ্ব রফিকুল ইসলামের অর্থায়নে নতুন শৌচাগার ও অজুখানা নির্মাণের ফলে সেই দুর্ভোগ অনেকটাই দূর হয়েছে। এখন পরিচ্ছন্ন পরিবেশে স্বস্তিতে লেখাপড়া ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে মাদ্রাসার কোমলমতি এতিম শিশুরা।
এছাড়া ফিংড়ী এতিমখানা মাদ্রাসা সংলগ্ন ফিংড়ী বাইতুল মামুর জামে মসজিদের ছাদ নির্মাণকাজেও ১ লাখ টাকা আর্থিক সহযোগিতা করেছেন তিনি।
তাঁর এ মানবিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক উদ্যোগে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে আলহাজ্ব রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। তাঁর পরিবারের মৃত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আলহাজ্ব রফিকুল ইসলামের এ সহযোগিতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
#সাতক্ষীরা #ফিংড়ী #এতিমখানা #মাদ্রাসা #মানবিক_উদ্যোগ #SatkhiraNews
































