সাতক্ষীরা 6:12 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ঝিকরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও অপহরণের অভিযোগ প্রশাসন ও দলীয় পদক্ষেপের অপেক্ষায় এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:55:47 am, Thursday, 16 April 2026 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:যশোরের ঝিকরগাছার বাঁকড়া বাজারে এক ব্যবসায়ীকে মারধর ও জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মফিজুর রহমান, যিনি একজন বিকাশ সার্ভিস পয়েন্টের এজেন্ট ও লাইব্রেরি ব্যবসায়ী, অভিযোগ করেছেন—চাঁদার টাকা না দেওয়ায় তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
ঘটনাটি গত ১১ এপ্রিল সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে বলে জানা গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
লিখিত অভিযোগে মফিজুর রহমান উল্লেখ করেন, তিনি প্রায় ৩০ বছর ধরে বাঁকড়া বাজারে ব্যবসা পরিচালনা করছেন। ঘটনার দিন সন্ধ্যায় বাকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি তার দোকানে হামলা চালায়। তাদের মধ্যে ইদ্রিস আলী, জহিরুল ইসলাম, কালা সাইদ ও রাহাত হোসেনসহ আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দোকানে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে স্থানীয় একটি পার্টি অফিসে আটকে রেখে নির্যাতন করে। পরে পরিবারের সদস্য ও প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এছাড়া, অভিযুক্ত নেতা বিভিন্ন সময় তার কাছ থেকে চাঁদা আদায় করেছেন বলেও দাবি করেন মফিজুর রহমান। তিনি জানান, ঘটনার পরদিন ‘পল্ট্রি শাহিন’ নামে এক ব্যক্তি তার ছেলে আসিফ মাহমুদ অনিককে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার প্রতিকার চেয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পাশাপাশি থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা জানান, জামির হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। দলীয়ভাবে সতর্ক করা হলেও তিনি ক্ষমতার অপব্যবহার করে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, অভিযোগ উঠেছে—ঘটনার পর অভিযুক্ত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা চালাচ্ছেন এবং আইনি ও দলীয় ব্যবস্থা এড়াতে তদবির করছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপজেলা বিএনপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত জামির হোসেন অবশ্য দাবি করেছেন, মফিজুর রহমান বিকাশ ব্যবসার আড়ালে হুন্ডি কার্যক্রমে জড়িত এবং গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে।”
ঝিকরগাছা থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঝিকরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও অপহরণের অভিযোগ প্রশাসন ও দলীয় পদক্ষেপের অপেক্ষায় এলাকাবাসী

আপডেট সময় : 11:55:47 am, Thursday, 16 April 2026