সাতক্ষীরা 7:54 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফে মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর ওরছ ও ফাতেহা শরীফ শুরু আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:58:22 pm, Monday, 13 March 2023 319 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ ও হযরত শাহ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ আজ ১৪ই মার্চ (মঙ্গলবার) থেকে শুর হবে। ওরছ ও ফাতেহা শরীফ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আজ আছর বাদ খানকাহ শরীফে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াতান্তে নায়েবে সায়্যিদুল মুরছালীন, মাহবূবে রাহমাঁ, পীরে পীরাঁ, সরওয়ারে আরেফাঁ, কাইয়ূমে দাওরাঁ, মুজাদ্দেদে যমাঁ গওছুল আযম আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল আজীজ নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর পবিত্র ওরছ শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর এশার নামাজের পর মীলাদে সায়্যিদুল মুরসালীন (সঃ) ও রাতে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে দেশের বিভিন্ন খ্যাতিমান আলেম ও ওলামা আলোচনা করবেন। আগামীকাল ১৫ই মার্চ (বুধবার) ফজর নামাজের পর মাহবূবে রহমাঁ, পীরে পীরাঁ, মুজাদ্দেদে যমাঁ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুর রহীম নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর জন্য খতমে কুরআন পাঠ ও ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাত এর মাধ্যমে সওয়াব বখশান এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরছ ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। উক্ত ওরছ ও ফাতেহা শরীফ পরিচালনা করবেন, হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর আওলাদ হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ আজীজি নকশবন্দী মুজাদ্দেদী (মাঃ জিঃ আঃ)। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ ওরছ ময়দানে এসে পৌছাতে শুরু করেছে। উক্ত ওরছ ও ফাতেহা শরীফে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফে মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর ওরছ ও ফাতেহা শরীফ শুরু আজ

আপডেট সময় : 10:58:22 pm, Monday, 13 March 2023