সাতক্ষীরা 7:03 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

খুলনা বৃক্ষমেলায় ৭১ হাজার গাছের চারা বিক্রয় হয়েছে প্রায় ৮০ লক্ষ্য টাকায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:09:20 pm, Wednesday, 23 August 2023 236 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ব্যুরো প্রধান খুলনাঃ খুলনায় ২৮ দিনব্যাপী বৃক্ষমেলায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি। খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী আজ ২৩ শে আগষ্ট দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, সুস্থ থাকার জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। সরকারের বিশেষ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্বাবলম্বী হচ্ছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো গতিশীল করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে উপমন্ত্রী সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, সুন্দরবন আমাদের এ অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আসছে। সুন্দরবন রক্ষায় সকলের এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিশেষ বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি জয়বেদ চৌধুরী, বন সংরক্ষক মিহির কুমার দো ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সারী মালিক সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন, এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

খুলনা বৃক্ষমেলায় ৭১ হাজার গাছের চারা বিক্রয় হয়েছে প্রায় ৮০ লক্ষ্য টাকায়।

আপডেট সময় : 11:09:20 pm, Wednesday, 23 August 2023