সংবাদ শিরোনাম ::
কৃষি ঋণ মেলায় জনতা ব্যাংক প্রথম দিনে ১১ জন কৃষককে ৬ লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:48:34 pm, Tuesday, 31 January 2023 270 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় কৃষি ঋণ মেলায় জনতা ব্যাংকের প্রথম দিনে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। ৩১ শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কৃষি ঋণ মেলায় জনতা ব্যাংক প্রথম দিনে ১১ জন কৃষকের মাঝে ৬ লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ঋণ চেক বিতণে করেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস,জনতা ব্যাংকের ডিজিএম ও জেলা কৃষিঋন কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এ জি এম মোঃ সাইফুল ইসলাম সহ জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ।
এ সময় বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস জানান, আমরা বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ৪% সুদে ঋণ প্রদান করেছি, আগামী দিনে ও এ ঋন কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























