সাতক্ষীরা 6:09 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে লিডার্স এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:05:50 pm, Sunday, 10 May 2026 252 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এসকে এম মনির, কালিগঞ্জ প্রতিনিধি :সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লবণ সহিষ্ণু ব্রি-৯৯ জাতের ধান কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে ২০২৬) অনুষ্ঠিত এ মাঠ দিবসে কৃষকদের জলবায়ু সহনশীল চাষাবাদ, আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিই দেশের সমৃদ্ধির মূল চালিকাশক্তি। কৃষকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফসল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। মাঠ দিবসে লবণ সহিষ্ণু ধান কর্তনের পাশাপাশি ফসল উৎপাদন, লাভ-লোকসান বিশ্লেষণ, AWD প্রযুক্তির ব্যবহার এবং সহনশীল কৃষি চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও হাইসান-৩৩ জাতের সূর্যমুখী, কমলা সুন্দরী মিষ্টি আলু, কুমড়া ও লাউয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে এবং দাতা সংস্থা গেইন বাংলাদেশ এর সহযোগিতায় কল কনসোর্টিয়ামের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ২ হাজার ৪০০ পরিবারের মাঝে প্রশিক্ষণ ও জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ফিল্ড ফ্যাসিলিটেটর সুমন কুমার ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তাহরিম বিন হাসান, প্যানেল চেয়ারম্যান এস. এম. আব্দুর রব, লিডার্স এর প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোসলেমা পারভীনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে লিডার্স এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : 11:05:50 pm, Sunday, 10 May 2026