সাতক্ষীরা 6:09 am, Sunday, 15 November 2026
সংবাদ শিরোনাম ::
আলিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি মনি ও সম্পাদক মুন্না কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কালিগঞ্জে শ্রীধরকাটি একতা কল্যাণ সংঘের নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, হাবিবের বক্তব্যে মানবতা ও সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তার ৩য় বর্ষপূর্তি উদযাপন সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি মনি ও সম্পাদক মুন্না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:26:47 pm, Saturday, 14 November 2026 42 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেক্স:দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে শেখ মনিরুল ইসলাম মনি এবং সাধারণ সম্পাদক পদে শেখ আমিনুর রহমান মুন্না নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে পুরো বাজার এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয় বাজারের বিভিন্ন এলাকা। প্রার্থীদের কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণা, মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বাজার। সকাল থেকেই ব্যবসায়ীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ চলাকালে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক নির্বাচনী ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাত ৯টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুর রহমান ও প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তাঁদের পোলিং এজেন্টরা।
এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাজারের ব্যবসায়ী ও ঘরমালিক মিলিয়ে মোট ৯৩৬ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী—
সভাপতি পদে আনারস প্রতীকে ৪২৪ ভোট পেয়ে শেখ মনিরুল ইসলাম মনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাজমুল ইসলাম বাবু ছাতা প্রতীকে পান ২৮৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ আমিনুর রহমান মুন্না। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুজ্জামান রুমি ঘোড়া প্রতীকে পান ৩৫৬ ভোট।
সহ-সভাপতি পদে চশমা প্রতীকে ৫৩২ ভোট পেয়ে শেখ আহাদুজ্জামান এবং মাছ প্রতীকে ৪৩৮ ভোট পেয়ে আবু তাহের নির্বাচিত হন।
যুগ্ম সম্পাদক পদে তরবারি প্রতীকে ৩৪৮ ভোট পেয়ে নুরুন্নবী নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর রবিউল ইসলাম চাকা প্রতীকে পান ২৭৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকে ৪০২ ভোট পেয়ে মনিরুজ্জামান খান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শের আলী আপেল প্রতীকে পান ৩০২ ভোট।
কোষাধ্যক্ষ পদে দোয়াত-কলম প্রতীকে ৪১৫ ভোট পেয়ে রজব আলী নির্বাচিত হন। মাত্র এক ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল্লাহ কলস প্রতীকে পান ৪১৪ ভোট।
দপ্তর সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে ৫১৩ ভোট পেয়ে শেখ মনিরুল ইসলাম মিলন নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন সিলিং ফ্যান প্রতীকে পান ৩১১ ভোট।
প্রচার সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে ৪৪৭ ভোট পেয়ে শেখ লুৎফর রহমান জুয়েল নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সাইফুল ইসলাম সান্টু গরুর গাড়ি প্রতীকে পান ৩৭৩ ভোট।
নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাতজনের মধ্যে নির্বাচিত হয়েছেন তামজীদ হোসেন (হাঁস), নুরুজ্জামান (ঘড়ি), আবুল হোসেন (আম) ও হাফিজুল ইসলাম ভুট্ট (কাঁঠাল)।
দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা হওয়ায় স্বস্তি প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন, সভাপতি মনি ও সম্পাদক মুন্না

আপডেট সময় : 09:26:47 pm, Saturday, 14 November 2026