সাতক্ষীরা 6:29 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

স্বীকৃতি নিয়ে মাথা ব্যথা নেই তালেবানের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:43:59 pm, Sunday, 2 January 2022 612 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দ্বিতীয় দফা ক্ষমতা দখলের সাড়ে চার মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে কোনো স্বীকৃতি মেলেনি তালেবানের। তবে তালেবানের স্বীকৃতি নিয়ে মাথা ব্যথা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তালেবানের এক মুখপাত্র। তালেবানের স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক মহলই বেশি চিন্তিত বলে জানিয়েছেন তিনি।

রোববার আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী জানান, তালেবানের স্বীকৃতির তাদের দরকার নেই, বরং আন্তর্জাতিক মহলের দরকার।

ইনামুল্লাহ সামাঙ্গানী এ সময় হুমকি দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসলামী আমিরাতকে স্বীকৃতি না দিলে তাদের বিরূপ পরিস্থিরির মুখোমুখি হতে হবে।

তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি বর্তমানে আফগানিস্তানের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার বিরূপ প্রভাব পড়ছে লাখ লাখ আফগান জনগণের ওপর।

আফগানিস্তানে বিদেশি সাহায্য বন্ধ হয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে, নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দেশটিতে আর্থিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আফগান জনগণের ধারণা তালেবানের স্বীকৃতি ইতিবাচত পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিকতার দিকে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

স্বীকৃতি নিয়ে মাথা ব্যথা নেই তালেবানের!

আপডেট সময় : 09:43:59 pm, Sunday, 2 January 2022