সাতক্ষীরা 12:46 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সোহারাওয়ার্দী পার্কে জামায়াতে ইসলামীর কুশুলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন শাখার ইফতার মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:17:38 pm, Saturday, 22 March 2025 169 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে সোহারাওয়ার্দী পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামি মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় সুশৃঙ্খল পরিবেশে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি শোষণ মুক্ত সমাজ বিনির্মানে সকলকে কাধে-কাধ মিলিয়ে কাজ করার কথা বলেন। বৈষম্য অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুদৃঢ় অবস্থানের কথা জানান এবং ফিলিস্তিনি নির্যাতিত জনগনের সাহায্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া ইফতার মাহফিলটিতে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ হুসাইন আহমেদ গোলাম, প্রেস ক্লাব সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক ফোরামের সভাপতি ডক্টর মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন জামাতের আমির মঞ্জুর মোরশেদ, সেক্রেটারি আজগর আলী, কুশুলিয়া ইউনিয়ন জামাতের জালাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের আহবায়ক আমির হামজা প্রমুখ। ইফতারীর পূর্বে উপস্থিত রোজাদারদের নিয়ে দেশবাসীর জন্য দোয়া কামনা ও শহিদদের আত্তার মাগফিরাত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সোহারাওয়ার্দী পার্কে জামায়াতে ইসলামীর কুশুলিয়া ও মথুরেশপুর ইউনিয়ন শাখার ইফতার মাহফিল

আপডেট সময় : 09:17:38 pm, Saturday, 22 March 2025