সাতক্ষীরা 1:32 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সিএজি কার্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:25:26 am, Thursday, 30 December 2021 600 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর। এতে সভাপতিত্ব করেন সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিএজি মাসুদ আহমেদ, সিজিএ নুরুল ইসলাম, ডিসিএজি (সিনিয়র) মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব দেওয়ান সাইদুল হাসান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (প্রতিরক্ষা ক্রয়) ডা. তানজিনা ইসলামসহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগেরর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন ও শুভ্রদেব গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। পাশাপাশি শিল্পকলা একাডেমির নাচের দল স্পন্দন নৃত্য পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সিএজি কার্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : 07:25:26 am, Thursday, 30 December 2021