সাতক্ষীরা 2:14 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:26:15 pm, Wednesday, 6 August 2025 342 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আফজাল হোসেন,নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিরা হলেন— খুলনার পাইকগাছা থানার বাসিন্দা মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত আসাবুর বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ এবং ডাকাতি কার্যক্রমে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—মঙ্গলবার (৫ আগস্ট) আগষ্ট বিকেলে সুন্দরবনের শরবতখালী এলাকায় ডাকাতি করার জন্য আসাবুর বাহিনীর সদস্যরা জড়ো হবে। এ তথ্যের ভিত্তিতে এ দিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে আত্মসমর্পণের আহ্বান জানাতে আভিযানিক দল ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ধাওয়া করে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ দুই সহযোগীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক

আপডেট সময় : 03:26:15 pm, Wednesday, 6 August 2025