সাতক্ষীরা 11:36 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সুন্দরবন সংরক্ষিত এলাকায় প্রবেশ: বন আইনে ২২ জেলে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:01 pm, Saturday, 21 February 2026 219 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদীপথে অভিযান পরিচালনা করে বনবিভাগ। সন্দেহজনকভাবে মাছ আহরণের সময় ২২ জন জেলেকে আটক করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। অভিযানকালে দুটি ট্রলার জব্দ করা হয়। পাশাপাশি ট্রলার থেকে দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৪০০ কেজি শাপলা পাতা মাছও জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, সংরক্ষিত বনাঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ ও মাছ আহরণ দণ্ডনীয় অপরাধ। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক জেলেদের পরিচয়
আটককৃতদের মধ্যে রয়েছেন—
জামাল হওলাদার (৩২), মো. ছোমেদ (৪৫), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), মো. রাসেল (৩০), মো. শফিকুল খান (২০)সহ আরও কয়েকজন। এদের অধিকাংশের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর ও আশপাশের এলাকায়।
এছাড়া রাজীব হাওলাদার, ইসমাইল, ইব্রাহিম ও মো. শরিফ মিয়া নামে চার অপ্রাপ্তবয়স্ককেও আটক করা হয়েছে। বাকি আটক জেলেদের পরিচয় যাচাই–বাছাই প্রক্রিয়াধীন রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
অন্যদিকে আটক জেলেরা দাবি করেছেন, ঘন কুয়াশার কারণে তারা নদীপথে দিকভ্রান্ত হয়ে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে আসেন। তখন বন বিভাগের একটি টহল দল তাদের আটক করে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবন সংরক্ষিত এলাকায় প্রবেশ: বন আইনে ২২ জেলে গ্রেপ্তার

আপডেট সময় : 11:46:01 pm, Saturday, 21 February 2026