সাতক্ষীরা 9:03 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও নায্যতার দাবিতে উপকূল দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:02:40 pm, Sunday, 13 November 2022 544 300 বার পড়া হয়েছে
Khandakarit.com
শ্যামনগর প্রতিনিধি:
” উপকূলের কান্না তোমরা কি শুনতে পাও না? ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও নায্যতার দাবিতে উপকূল দিবস পালন উপলক্ষে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও জারি গান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১২ নভেম্বর শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর আলাউদ্দিন মার্কেটের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপকূলীয় অঞ্চলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে আলাউদ্দিন মার্কেটের সামনে উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি জি এম আকবর কবির, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি হালিম, এসএসএসটি যুব টীমের সাধারণ সম্পাদক রুবিনা পারভিন, শ্যামনগর উপজেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক রনজিত বর্মন, উন্নয়নকর্মী পিযুষ বাউলিয়া পিন্টু, বারসিক এর প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ার্দ্দার প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনির বিভিন্ন জনপদ প্রাকৃতিক দূর্যোগে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। ভেসে যাচ্ছে ঘরবাড়ি ও মৎস্যক্ষেত। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে উপকূলে টেকসই বেড়িবাঁধ দরকার ।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুন্দরবন ও সাতক্ষীরার প্রাণীকূলকে বাঁচাতে ১২ই নভেম্বরকে উপকূল দিবস হিসেবে সরকারিভাবে ঘোষনা করতে হবে। টেকসই বেড়িবাঁধ তৈরীতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। তাদেরকে কম কার্বন নির্ভরশীল জীবনযাপনে বাধ্য করতে হবে। নদীভাঙন রোধে নদীর গভীরতা বাড়াতে হবে। উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে।
Please follow and like us:

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও নায্যতার দাবিতে উপকূল দিবস পালন

আপডেট সময় : 03:02:40 pm, Sunday, 13 November 2022