সাতক্ষীরা 1:58 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুদের জালে মুন্ডা পরিবার নি:স্ব, পরিবারসহ নিখোঁজ ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:08:54 am, Monday, 5 February 2024 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: বর্তমানে পরিবারসহ নিখোঁজ আছে ৪ জন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামে সুদের জালে জড়িয়ে এক মুন্ডা পরিবার নি:স্ব হয়েছে। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কালিঞ্চি গ্রামের মৃত পূর্ণ চরন মুন্ডার পুত্র রনজিৎ মুন্ডা (৭০), রনজিৎ মুন্ডার পুত্র সতীষ মুন্ডা (৩৬), সতীষ মুন্ডার স্ত্রী সেফালী মুন্ডা পুতুল (৩০), সতীষ মুন্ডার কন্যা স্মৃতি মুন্ডা (১১), পুত্র অভিজিৎ মুন্ডা (২) সুদের টাকার কারণে ভিটাবাড়ী হারিয়ে বর্তমানে নিখোঁজ আছে।

৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল মুন্ডা বলেন, সতীষ মুন্ডার পিতা রনজিৎ মুন্ডা ২০২০সালে টেংরাখালী গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র মোঃ আনিছুর রহমানের নিকট থেকে ৭৬ হাজার ৫০০টাকা বার্ষিক ৪ হাজার টাকা হারী হিসাবে গ্রহণ করে। উক্ত টাকা প্রদান করার সময় আনিছুর সু-কৌশলে রনজিৎ মুন্ডার নিকট থেকে ১৫০ টাকার নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে টিপ সহি নেওয়াসহ বন্দোবস্ত জমির দলিল সুকৌশলে গ্রহণ করে। সতীষ মুন্ডা প্রতি বছর আনিছুরকে ৪ হাজার টাকা প্রদান করে আসছিল।

কিন্তু বর্তমানে আনিছুর উক্ত স্ট্যাম্পের বলে রনজিৎ মুন্ডা তাকে ১১ কাঠা জমি লিখে দিয়েছে বলে তার বসত ভিটা জবর দখলসহ পুকুর খনন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য আলী আজগর বুলু, প্রাক্তন ইউপি সদস্য আব্দুল গফ্ফার তরফদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিয়ে শালিসসহ বসত ভিটার মাপ জরিপ করেন।

মাপ জরিপ করে রনজিতের বসত ঘরের বারান্দাসহ গোপাল মুন্ডার বাথরুম পর্যন্ত খুটি মারা হয়। মাপ জরিপের পর বৃহস্পতিবার রাত থেকে সতীষ মুন্ডাসহ তার পরিবারের সদস্যরা নিখোঁজ হয়। বর্তমানে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা বলে জানান সতীষ মুন্ডার প্রতিবেশিরা। সতীষ মুন্ডার পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়ার পর হতে স্থানীয় সুদ ব্যবসায়ী মৃত ছমির উদ্দীনের পুত্র আবুল কালাম, আরশাদ শেখের পুত্র আকবার শেখ, মৃত ফকির মোল্যার পুত্র নূরালী মোল্যা, মোমিন কাগুচীর পুত্র মহরম কাগুচী, নূরালী গাজীর পুত্র আব্দুল আজিজ সুদের টাকার জন্য তার বাড়িতে পায়তারা করছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী আজগর বুলু বলেন, চেয়ারম্যানের নির্দেশনায় আমি সতীষ মুন্ডা ও আনিছুরের শালিসে গিয়ে ছিলাম। মাপ জড়িপের পরে সতীষ মুন্ডা সেটি মেনে না নেওয়ায় পরবর্তীতে আবারও মাপজরিপসহ শালিশের দিন ধার্য্য করা হয়। রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা চেষ্টা করছি তাদের খুজে পাওয়ার জন্য। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুদের জালে মুন্ডা পরিবার নি:স্ব, পরিবারসহ নিখোঁজ ৪

আপডেট সময় : 10:08:54 am, Monday, 5 February 2024