সাতক্ষীরা 9:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন সাবিনা ও মাসুরাকে বিজয়ী সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:14:34 pm, Sunday, 4 December 2022 576 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় উদ্দীপনার মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন-কে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুনকে ৩ লক্ষ টাকা ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদের আহবানে ও সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশানসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এ বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।

সংবর্ধনা পেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমার জম্মভ’মির মানুষের কাছ থেকে উৎসাহ পেয়ে খুবই ভালো লাগছে। কখনো ভাবেনি মানুষের কাছ থেকে এতো ভালোবাসা পাবো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা দোয়া করবেন আমরা যেনো বিশ্বেরবুকে বাংলাদেশের মুখ উজ্জল করতে পারি। আরো ভালোকিছুর জন্য অপেক্ষা করছি। ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন, ভালো লাগার যেন শেষ নেই। মাটির মানুষের কাছ থেকে এতো ভালোবাসা , উৎসাহ পাবো ভাবতে পারিনি কখনো।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মীর মাহামুদ আলী লাকি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন সাবিনা ও মাসুরাকে বিজয়ী সংবর্ধনা

আপডেট সময় : 10:14:34 pm, Sunday, 4 December 2022