সাতক্ষীরা 2:09 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা আগামী ২২ মার্চ আসামীপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:18:03 pm, Wednesday, 15 March 2023 409 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আজ বুধবার(১৫ মার্চ) বেলা ১০টা থেকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মÐলের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
প্রথমদিন আসামীপক্ষ শুনানির জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ সময় নষ্ট না করে তাদের শুনানি আরম্ভ করার জন্য আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২২ মার্চ আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করেন।
এদিন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৩৮ জন আসামীকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। মামলায় এ্যাড. আব্দুস সাত্তার নামের এক আসামী জামিনে মুক্ত রয়েছেন এবং নয়জন আসামী পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ প্রমুখ।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা পারভিন বকুল প্রমুখ ।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা কলারোয়ার দলীয় অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০২১ সালের ৪ ফেব্রæয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মূখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।
গতবছরের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় চার্জ গঠন করা হয়। এ মামলায় সাফাই সাক্ষ্য দেওয়া শেষে আজ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা আগামী ২২ মার্চ আসামীপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য্য

আপডেট সময় : 10:18:03 pm, Wednesday, 15 March 2023