সাতক্ষীরা 12:51 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:15:54 pm, Thursday, 27 July 2023 233 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরাপ্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বৃহষ্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদন পৌঁছে দেন।
লিখিত আবেদনে বলা হয়, আগামী শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা নিউমাকেট মোড় থেকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াতে ইসলাম। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।
সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান স্বাক্ষরিত আবেদনে সুশৃৃঙ্খল ও শান্তি পূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী এ্যাড. বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে চিঠি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে দেন। এসময় সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী এ্যাড. বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাড. আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুস সুবহান মুকুল, সিনিয়র আইনজীবী এ্যাড.আবদুল আজিজ , এ্যাড. মশিয়ার রহমান. এড.শহিদুল ইসলাম .এড. আবু তারেব .এড. মেজবাউর রহমান. এড. ইকবাল হাসান . এ্যাড. মাহবুবুর রহমান . এড. মোহতাছিম বিললাহ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর বলেন, সাংবিধানিক ও নাগরিক অধীকার হিসেবে প্রকাশ্যে কর্মসূচি করতে অনুমতি চাওয়া হয়েছে। নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশের জন্য মুখিয়ে রয়েছেন। পুলিশের দিক নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিলটি করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের আবেদন যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

আপডেট সময় : 05:15:54 pm, Thursday, 27 July 2023