সাতক্ষীরা 8:30 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় দেশী ওয়ান শুটারগানসহ গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:10:03 pm, Friday, 10 March 2023 288 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরার সদরের বৈকারি এলাকা থেকে দেশী তৈরী ওয়ান শুটারগানসহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্(২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ১১টায় বৈকারি ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাকে অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে একই এলাকার ওয়াজেদ আলী গাজীর ছেলে। আজ শুক্রবার বেলা ১২টায় এসব তথ্য জানান সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন।

এসআই লোকমান আরও জানান, গ্রেফতার ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত অস্ত্র কেনাবেচার সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশী তৈরী পিস্তল(ওয়ান শ্যুটার গান) উদ্ধার হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে(মামলা নং-২১)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল ফকির জানান, গ্রেফতার ওই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় দেশী ওয়ান শুটারগানসহ গ্রেফতার-১

আপডেট সময় : 08:10:03 pm, Friday, 10 March 2023