সাতক্ষীরা 2:46 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় টাকা দ্বিগুন করে দেওয়ার নামে প্রতারনা, র‌্যাবের হাতে ধৃত মূলহোতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:32:55 pm, Sunday, 12 March 2023 436 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় টাকা দ্বিগুন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ এবাদুল সরদার(৩৬) নামের এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব-৬। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এবাদুলের দুই সহযোগী গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেছে।
আজ রোববার(১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরার শ্যামনগরের কাশিমারী ইউনিয়নের ঘোলা এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় প্রতারক এবাদুলের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা সহ প্রতারনার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার মেজর গালিব সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এবাদুল সরদার নামের ওই প্রতারক সাধারন মানুষকে কৌশলে বোকা বানাতেন। টাকা দ্বিগুন করে দেবার ম্যাজিক দেখানোর নামে সে তার কাছে থাকা আসল টাকা ব্যবহার করে প্রথমে বেশ কয়েকজনের বিশ্বাস অর্জন করে। এরপর ওই ব্যক্তিরা যখন বড় অংকের টাকা তার কাছে দেয়, তখন সে নানাভাবে সময়ক্ষেপন করে এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকে।
ভুক্তভোগী যশোরের ঝিকরগাছার মোঃ আলী হোসেন সেন্টু ও মোঃ আবুল কাশেমের কাছ থেকে এবাদুল সরদার বিভিন্ন সময় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে প্রতারক এবাদুল সরদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।
তিনি আরও জানান, প্রতারক এবাদুল সরদারকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ আলী হোসেন সেন্টু একটি প্রতারনা মামলা দায়ের করেছেন। —————————–

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় টাকা দ্বিগুন করে দেওয়ার নামে প্রতারনা, র‌্যাবের হাতে ধৃত মূলহোতা

আপডেট সময় : 07:32:55 pm, Sunday, 12 March 2023