সাতক্ষীরা 9:53 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় চিংড়ী চাষ প্রদর্শনী খামারে মাছের পরিবর্তে চাষ করা হচ্ছে ধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:37:24 am, Wednesday, 1 February 2023 467 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শেখ ইলিয়াস হোসেন: সাতক্ষীরা চিংড়ী চাষ প্রদর্শনী খামারে মাছের পরিবর্তে চাষ করা হচ্ছে ধান। প্রশিক্ষণের মাধ্যমে চাষীদের বিভিন্ন মৎস্য চাষে উদ্বুদ্ধ করার কথা থাকলেও সেখানে মাছের পরিবর্তে ধান চাষ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক মৎস্যচাষী।

সাতক্ষীরা চিংড়ী চাষ প্রদর্শনী খামার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে সাতক্ষীরা শহরের অদূরে এল্লারচরে ৫০ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। সেখানে ২৩টি ছোট বড় পুকুর রয়েছে। পুকুর গুলোতে চাষীদের প্রশিক্ষণের জন্য প্রদর্শনী করা হয়। প্রতি বছর প্লান অনুযায়ী বিভিন্ন কম্পোনেন্টে মাছের পোনা উৎপাদন, কিশোর গলদা চাষ, নতুন চাষীদের উদ্বুদ্ধ করতে নানা বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।
প্রতি বছর প্রায় ২ হাজার চাষী প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মৎস্য সম্পদ উন্নয়নে ভূমিকা রাখছেন। কিন্তু এবারই প্রথম ২৩ টি পুকুরের মধ্যে ৭টি পুকুরে ধান চাষ করা হয়েছে। এতে চাষীরা রীতিমত হতাশ হয়েছেন। অথচ কোটি কোটি টাকা খরচ করে সরকার মৎস্য সম্পদ উন্নয়নের জন্য এ খামার পরিচালনা করে যাচ্ছেন। অনেকেই বলছেন চিংড়ী চাষ প্রদর্শনীতে যদি ধান চাষ হয় তাহলে কৃষি অধিদপ্তর কি করবে?

সাতক্ষীরার মৎস্যচাষী আছাদুজ্জামান বলেন, বর্তমান সরকার চাষীদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করেন খামারটিতে। সেখানে যদি ধান চাষ হয় সেটি মেনে নেওয়া যায় না। সরকারের উদ্যোগ ব্যাহত করতেই এধরনের কাজ করা হয়েছে বলে মনে করেন তিনি।

সাতক্ষীরার নাগরিক নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী বলেন, এল্লারচরে প্রতিষ্ঠিত খামারটি জেলার একমাত্র চিংড়ী প্রসেস কেন্দ্র সেখানে ধান চাষ হওয়া মোটেও ভালো কিছু নই। সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা চিংড়ী চাষ প্রদর্শনী খামারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী বলেন, এ বছর খরার কারনে ৭টি পুকুরে পানি ছিলো না। আমাদের চিংড়ী চাষ করতে হলে ৫ ফুট পানি থাকার প্রয়োজন থাকলেও এ বছর কোন পানিই ছিলো না। যে কারনে পরীক্ষা মূলকভাবে ধান চাষ করা হয়েছে। তবে এ ধরনের কোন প্লান বা নির্দেশনা মৎস্য অধিদপ্তরের রয়েছেন কি না এমন প্রশ্নের কোন জবাব দিতে পারেননি।

জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, চিংড়ী চাষ প্রদর্শনী খামারে চিংড়ী চাষ হবে। সেখানে ধান চাষের কোন প্লান নেই। কিন্তু তিনি এবার পরীক্ষা মূলকভাবে করেছেন। এটি তিনি নিজ দায়িত্বেই করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় চিংড়ী চাষ প্রদর্শনী খামারে মাছের পরিবর্তে চাষ করা হচ্ছে ধান

আপডেট সময় : 12:37:24 am, Wednesday, 1 February 2023