সাতক্ষীরায় কথা-কাটাকাটির প্রতিবাদ করায় কলেজ শিক্ষার্থীর পিতাকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : 10:44:47 pm, Tuesday, 26 September 2023 246 300 বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদের জেরে এক শিক্ষার্থীর পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটার কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাগর ফারুক হোসেন। তিনি স্থানীয় ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার পিতা।
পাটকেলঘাটা থানার ওসি মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অপর দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রুপ নেয়।
বিষয়টি ফারুক হোসেনের কানে পৌছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাটি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে ত্রিশমাইল নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।
ওসি আরও বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।





























