সাতক্ষীরা 7:15 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নড়াইল থেকে আটক করেছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:39:22 pm, Thursday, 4 May 2023 309 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যাবসায়ী মো. মিজানুর রহমান ওরফে (খোড়া মিজান) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ সদস্যরা।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৬ সাতক্ষীরা এর কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব।

আটককৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের ইনসান আলী সরদারের ছেলে। এর আগে বুধবার বিকালে নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী এলাকা থেকে সাতক্ষীরা র‌্যাব-৬ এর একটি দল তাকে আটক করে।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালিব জানান, ২০১৩ সালে মিজান নামের ওই ব্যক্তি বিপুল পরিমান ফেন্সিডিলসহ খুলনার খালিশপুর থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এর কিছুদিন পর সে জামিনে মুক্ত হয়। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তারিখে খুলনা আদালত বিচার শেষে তাকে যাবজ্জীবন সাজা ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

রায়ের পর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। গতকাল র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সমর্থ হয়। আটক আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নড়াইল থেকে আটক করেছে র‌্যাব

আপডেট সময় : 07:39:22 pm, Thursday, 4 May 2023