সাতক্ষীরা 3:30 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম ৬ দিন পর শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:22:15 pm, Tuesday, 15 October 2024 195 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।

এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে, পণ্যবাহি বাংলাদেশী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে ঢুকা শুরু হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর নাসিম জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গত ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত টানা ৬ দিন ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।

এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোল্যা নকিবুল্লাহ জানান, গত ৬ দিন ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম ৬ দিন পর শুরু

আপডেট সময় : 08:22:15 pm, Tuesday, 15 October 2024