সাতক্ষীরা 2:39 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরার ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:37 pm, Tuesday, 30 June 2026 151 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের ধুলিহর বালুইগাছায় গ্রাম ডাক্তার আলতাফ হোসেনের সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মারকুইজ কোম্পানির মটর (পাম্প) চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (২৯ জুন) গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মটরটি চুরি করে নিয়ে যায়।
​ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে মটরটি যথাস্থানেই ছিল। কিন্তু পরদিন সকালে এসে দেখা যায়, সংযোগ বিচ্ছিন্ন করে মটরটি নিয়ে গেছে চোর চক্র। ঘটনাস্থলে পাম্পের পাইপ ও অন্যান্য অংশ পড়ে থাকলেও মূল মটরটি উধাও। এর সাথে থাকা কিছু যন্ত্রাংশ ও ক্যাবলও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মোটরের অভাবে ​সেচ কাজ বন্ধ হলে চরম বিপাকে পড়বেন ভুক্তভোগী। এই চুরির ঘটনায় এলাকায় সাধারণ কৃষক ও ঘের মালিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত এলাকায় এরুপ মটর চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
লাগামহীন চুরির মহোৎসব নিয়ন্ত্রণে ব্যর্থ স্থানীয় প্রশাসন এবং আইনি শিথিলতা, দাবি ভুক্তভোগী মহলের।
স্থানীয়দের দাবি, এলাকায় রাতে পুলিশি টহল জোরদার করা এবং দ্রুত এই চোর চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
​এই বিষয়ে স্থানীয় সুপারিঘাটা পুলিশ ফাঁড়ি এবং সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী

আপডেট সময় : 11:42:37 pm, Tuesday, 30 June 2026