সাতক্ষীরার তরুণী সুমি খুলনায় বিপুল অস্ত্রসহ আটক, চাঞ্চল্য
- আপডেট সময় : 03:06:49 pm, Saturday, 7 March 2026 172 300 বার পড়া হয়েছে

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরার এক তরুণীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃত তরুণীর নাম সুরাইয়া পারভীন সুমি।
তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাটকেখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে খুলনা মহানগরীর নিজ খামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে তার শরীর ও ব্যাগ তল্লাশি করে ৫টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আটকের পর তাকে লবণচরা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস কী এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
























