সাতক্ষীরার কৃতি-সন্তান পরিবেশ বিজ্ঞানের উপর পি এইচ ডি ডিগ্রী লাভ
- আপডেট সময় : 02:54:15 am, Tuesday, 10 October 2023 228 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক : সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের অধিবাসী মোঃ খাদেমুল বাসার গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জাপানের University of Shizuoka হতে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তিনি পরিবেশ বিজ্ঞানের উপর গবেষণা করেছেন।
তার গবেষণার বিষয় ছিল Invertigation of heavy metal pollution in water and assessment of it’s impact on rice intake risk in Bangladesh.
উল্লেখ্য, তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি (অনার্স) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে এম.এস প্রথম শ্রেণিতে পাশ করেন। এছাড়া তিনি শিক্ষা জীবনে সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি (স্টার মার্কস্) এবং সাতক্ষীরা সরকারি কলেজ হতে যথাক্রমে এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন।
বর্তমানে তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরী করছেন। তার পিতা মোঃ সুলতান আহমেদ একজন অবসরপ্রাপ্ত বিজিবি এবং তার মাতা মোছাঃ খাদিজা বেগম। মোঃ খাদেমুল বাসার সকলের দোয়া প্রার্থী।





























