সাতক্ষীরা 12:57 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে আটক-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:48:49 pm, Friday, 15 September 2023 231 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আজহারুল ইসলাম সাদী,: সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭’শ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়েছে। চিংড়িতে অপদ্রব্য পুশে জড়িত থাকায় ৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৮ জন নারী শ্রমিককে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঁশতলা মৎস্যসেটে ও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এসময়ে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর এ এসপি নাজমুল ইসলাম, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান।

সাজাপ্রাপ্ত চার ব্যবসায়ি হলেন আশাশুনি উপজেলার মুহিষকুড় গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে আলমগীর ঢালী, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে সাকিল হোসেন গাজী ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন গাজী।

তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, পুশকরাকালীন সময়ে আটককৃত ৮ জন নারীকে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে আটক-৪

আপডেট সময় : 10:48:49 pm, Friday, 15 September 2023